
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়ায়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, ২৬.০৮.২০২৩ খ্রি: তারিখ ০১:৩০ ঘটিকায় দর্শনা থানা বার্ষিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন।
থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিচ্ছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, দশর্না থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, চুয়াডাঙ্গাসহ দর্শনা থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ