
রবিউল হাসান লায়ন : জামালপুরের ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকারের প্রথম নামাজে জানাযা আজ সকাল ১০টায় শহরের বেলটিয়া ফুলতলা মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১ টায় তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।
সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে জামালপুর মডেল মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকারের মরদেহ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছে।
ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার শুক্রবার রাত ১১ টায় জামালপুর শহরের বেলটিয়া ফুলতলা নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
চিরকুমার কয়েস উদ্দিন সরকার ব্রিটিশবিরোধী চেতনায় বিশ্বাসী। তিনি প্রাণের টানে ব্রিটিশ খেদাও আন্দোলন করেছেন। শোষণ, বঞ্চনা, অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে গান রচনা করেন। ভাষা আন্দোলনের উপরে গান লিখে নিজেই গেয়ে বাঙালিদের উদ্বুদ্ধ করতেন। তিনি আইয়ুব খানের মার্শাল ল’-এর সময় এক বছর জেল খাটেন আইয়ুববিরোধী গান রচনার জন্য।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ