
জয়পুরহাট প্রতিনিধি: খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের পূর্ব বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান,জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর, জেলা জিয়া পরিষদ এর সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্বল, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রাব্বি, রেজাহাত হোসেন রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিনসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য