
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী ঝিনাই নদীতে ডুবে লামিম (৭) বছরের শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার (১৬ আগষ্ট) বিকেলে আওনা ইউনিয়নের কাবারিয়া বাড়ী গ্রামেএ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়া বাড়ী গ্রামের চায়ের দোকানী শফিকুলের শিশুপুত্র লামিম পার্শ্ববতী ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ সংবাদ শুনে আওনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল মাষ্টার ৯৯৯ এ কল দেয়।
জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে প্রায় সাড়ে ৪ ঘন্টা তল্লাসী চালিয়ে সন্ধ্যায় লামিমের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি