
জয়পুরহাট প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটে জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেল এর সহযোগিতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী আসলাম, জেলা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার রওশন সুমন,সদস্য সোহেল মন্ডল,যুবদল নেতা রাশেদুল ইসলাম,রকি,থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মীর শহীদ মন্ডল, ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন,ছাত্রনেতা আজিজ মুন্না,আল আমিন,আশিক,জাসেদ,মুন্না,নাহিদ, নাছির প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান