
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুমহাল এলাকার বাইরে বালু উত্তোলনের অপরাধে মো নজরুল ইসলাম নামের এক বালু ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ আগস্ট) সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া গ্রামের মো: নজরুল ইসলাম।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাকিবুল হাসান বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল এলাকার বাইরে বালু উত্তোলনের অপরাধে মো: নজরুল ইসলাম নামের একজন বালু ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক