হোম » সারাদেশ » ভৈরবে কালিকা প্রসাদে বাজারের নাম করণ নিয়ে দুই গ্রাম বাসীর মাঝে রক্ত ক্ষয়ী সংঘর্ষ 

ভৈরবে কালিকা প্রসাদে বাজারের নাম করণ নিয়ে দুই গ্রাম বাসীর মাঝে রক্ত ক্ষয়ী সংঘর্ষ 

এম আর ওয়াসিম, ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধি :  কিশোরগঞ্জের ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নে বাজারের নামকরণ নিয়ে আবারও আকবর নগর ও মিরারচর এই দুই গ্রামবাসীর  দুই গ্রামবাসীর মাঝে রক্ত ক্ষয়ী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহত হয় প্রায়  ২০।  বাড়ি- ঘর ভাংচুর  হয়েছ।এ সময় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে।
হামলায়  আহতদেরকে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন  প্রাইভেট ক্লিনিক  হাসপাতালে  চিকিৎসা দেয়া হয়েছে ।  গুরুতর আহতদের মধ্যে মোস্তাকিম (২৭) কে কুলিয়ারচর  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য  সৈয়দ নজরুল ইসলাম  মেডিক্যাল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে ।  এছাড়া  ও মহিউদ্দিন ( ২৫)  কে কুলিয়ারচর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।
  এ বিষযে মুর্শিদ মিয়া ও রানাসহ স্থানীয়রা জানায়, গত ১ মাস আগে বাসস্ট্যান্ডের নামকরণ নিয়ে  ২ গ্রামবাসির মাঝে সংঘর্ষের জেরে পুনরায় আজ সকাল ৮ থেকে ২ গ্রামবাসি দেশীয় অস্ত্র  নিয়ে সংঘর্ষে জড়িয়ে  পড়ে।  ২ পক্ষের  মধ্যে বেলা ১ টা পর্যন্ত ৫ ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনি।এবিষয়ে ইউপি চেয়ারম্যান মো: লিটন মিয়া বলেন, বাজারের নামকরণ নিয়ে কালিকা প্রসাদে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়।বিষয়টি আমাদের কালিকা প্রসাদ ইউনিয়নের জন্য লজ্জা জনক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!