
জয়পুরহাট প্রতিনিধি: বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি গোলাম হক্কানি, রাজা চৌধুরী, জাহিদুল আলম বেনু, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ইকবাল হোসেন সাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন লিটন, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি উমা রানী দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল