
মো: তারিকুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, কে অদ্য ০৭.০৮.২০২৩ বেলা ১২:৩০ ঘটিকায় স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন।
মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে গত ১লা ডিসেম্বর ২০১০ তারিখ সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কেএমপি, খুলনার আড়ংঘাটা থানাধীন গাইপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান,ডিআইও-১ ডিএসবি,আবু জিহাদ ফকরুল আলম খান, , দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, , চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, পুলিশ পরিদর্শক ডিএসবি সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল শেখ মাহাবুব, ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২