
আওয়াজ অনলাইন: তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২শ’ রানে হারিয়েছে ভারত। এ জয়ে ক্যারিবীয়দের মাটিতে টেস্টের পর ওয়ানডে সিরিজটিও নিজেদের করে নিলো সফরকারীরা।
ত্রিনিদাদে টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইশান কৃষাণ ও শুবমান গিল। তাদের ওপেনিং জুটিতে আসে ১৪৩ রান। দু’জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। গিল ৮৫ আর ইশান কৃষাণ করেন ৭৭ রান।
এছাড়া স্যামসনের ৫১ আর অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার অপরাজিত ৭০ রানে ৩৫১ রানের বিশাল পুঁজি পায় ভারত।
জবাবে, শারদুল ঠাকুর-মুকেশ কুমারদের বোলিং তোপে ১৫১ রানেই অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
ঠাকুর ৪টি আর মুকেশ কুমার নেন ৩ উইকেট।
ম্যাচসেরা শুবমান গিল আর সিরিজ সেরা হয়েছেন ইশান কৃষাণ।

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা