
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেফতার ও ধর্ষণ চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার( ১ আগস্ট) দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সুচরিতা দেব, যুগ্ম আহবায়ক সুরভী কেরকোঁ, উদীচি সভাপতি সেতারা বেগম প্রমুখ।
বক্তারা এ সময় মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের ওই দুই ছাত্রীর ধর্ষণ চেষ্টাকারী রনি, সাকিব ও আকবর এর গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং এ বিষয়ে পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান