
এস আর নিরব, যশোর: যশোর কেন্দ্রীয় কারাগারে তোরাব আলী সেখ (৫৭) নামে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী (৩৮৯১/ এ) আসামির মৃত্যু হয়েছে। রবিবার রাত ১টা ৪০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঘোষণা করেন।
নিহত ব্যক্তি-মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খড়িবাড়িয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।
জেলসুপার সুরাইয়া আক্তার জানান, মাগুরা জেলা দায়রা জজ আদালত একটি হত্যা মামলায় তোরাব আলীকে ২০০৫ সালের ৩০ জানুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
এরপর থেকে দেশের বিভিন্ন কারাগারে ছিলো তোরাব আলী। ২০২০ সালে ১৬ নভেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আসে। তার শারীরিক অবস্থা খুব একটা খারাপ ছিলো না। রবিবার দিবাগত রাত ১টা ২৫মিনিটে হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ দেখা দেয়। এ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পরে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার আসিফ মোহাম্মদ আল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তোরাব আলীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান