
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: বাসাইল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিএনপির হত্যা, ষড়যন্ত্র, অগ্নি নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকাল ১০ ঘটিকায় বাসাইল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি বাসাইল পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদিক্ষন করে উপজেলা আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, সি.যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহেল, সহ-সভাপতি আবু হানিফ মিয়া, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাঃসম্পাদক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু