হোম » অন্যান্য বিভাগ » বগুড়ায় MSKS এর মাধ্যমে দরিদ্র মানুষের গৃহায়নের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ

বগুড়ায় MSKS এর মাধ্যমে দরিদ্র মানুষের গৃহায়নের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ গৃহায়ন তহবিল (ফান্ড ম্যানেজমেন্ট ইউনিট) একটি সরকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের গৃহায়নের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এ ঋণ কার্যক্রম তালিকাভুক্ত এনজিও’র মাধ্যমে বাস্তবায়িত হয়।

সোমবার (২৪ জুলাই) বগুড়া সদর শেখেরকোলা ইউনিয়নে মহিষবাথান সমাজ কল্যাণ সমিতি MSKS এর ব্যাবস্থাপনায় বগুড়া সদর ও গাবতলী উপজেলার মোট ৮০ জন দরিদ্র মানুষের গৃহায়নের জন্য সহজ শর্তে গৃহ নির্মানের জন্য ঋণ প্রদান করা হয়।

এমএসকেএস এর নির্বাহী পরিচালক মোঃ মোকলেছার রহমানের সভাপতিত্বে গৃহায়ন ঋণ প্রদান অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান সফিক।

তিনি আরো বলেন,মহিষবাথান সমাজ কল্যাণ সমিতি MSKS আর্থিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। MSKS এর মাধ্যমে স্বল্প সুদে সরকারের ফান্ড থেকে আপনাদের এই ঋণ প্রদান করা হচ্ছে আপনারা অবশ্যই নিয়ম-নিতি মেনে লেনদেন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান-০১ মির্জা হাকিম মন্ডল, মহিবাথান সমাজ কল্যাণ সমিতির পরিচালক মোঃ আল মামুন, মহিবাথান সমাজ কল্যাণ সমিতির পরিচালক (অপারেশন) আলফাজ উদ্দিন। শেষে অতিথি বৃন্দ সুবিধাভুগী সদস্যদের মাঝে ঋণ এর চেক বিতরণ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!