
আওয়াজ অনলাইন: বিএনপির তিন অঙ্গ সংগঠনের ডাকে তারুণ্যের সমাবেশ চলার সময় মঞ্চ ভেঙে পড়েছে। এতে টেলিভিশনের এক সাংবাদিক ও ছাত্রদলের এক কর্মী আহত হয়েছেন।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। নেতাকর্মীদের ভারে মঞ্চ ভেঙে পরার পর নতুন মঞ্চ তৈরি করে সমাবেশ শুরু হয়েছে।
মঞ্চ ভেঙে আহত বাংলা টিভির সিনিয়র রিপোর্টার শিউলী আক্তার ও ছাত্রদলের কর্মী নাঈম হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বিএনপির তিন অঙ্গ এবং সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশ হচ্ছে।
সমাবেশে অংশ নিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। এরিমধ্যে পাঁচটি বড় শহরে তারুণ্যের সমাবেশ করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে শেষ সমাবেশে নতুন প্রজন্মের ভোটারদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হবে।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতাদের অংশ নেবেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা