
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ জুলাই) সকাল ১১ টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আহমাদ ফরিদের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মু আ লতিফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন, সাংবাদিক আশরাফ আলী, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক রাজিবুল হক সিদ্দিকী, সাংবাদিক শাহজাহান সাজু, সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া,সাংবাদিক সাদেক আহমেদ, সাংবাদিক আব্দুর রহমান, আতাউল হাসান দিনার,সাংবাদিক জোবায়ের হোসেন খানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তৃতারা বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন এর আহবান জানান। সভায় দ্বিতীয় অধিবেশনে সিনিয়র সাংবাদিক আহমাদ ফরিদ সভাপতি ও আশরাফুল ইসলাম তুষার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫৯ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ