
এম আর ওয়াসিম ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি: আজ ১৮ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় নবযোগদানকৃত সহযোকারী কমিশনার ভূমি এর সাথে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবযোগনদাকৃত সহকারী কমিশনার( ভূমি) ইকবাল হোসেন রোমন এর সাথে ভৈরবের সাংবাদিকদের সংক্ষিপ্ত মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় ভৈরব রিপোর্টারর্স ক্লাব এর সভাপতি সম্পাদক, টেলিভিশন জার্নালিষ্ট এর সভাপতি, সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ভৈরব শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্য সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভৈরবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সহকারী ভূমি অফিসার ইকবাল হোসেন রোমন এর সাথে ভৈরবের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন সাংবাদিকবৃন্দগণ।
আলোচনা শেষে তিনি বলেন, ভৈরবে যেসব জায়গায় ছাত্রছাত্রীদের ইভটিজিং করা হয় আমাকে জানালে সাথে সাথে এর বিরুদ্ধে আমি এ্যাকশান নিব। তাছাড়া ভৈরব কফি সপ গুলোতে যদি স্কুল ছাত্র ছাত্রী স্কুল ফাঁকি দিয়ে ঐ সব কফি সপে দেখ যায় তাহলে সাথে ঐ কফি সপের বিরুদ্ধে আমি পদক্ষেপ গ্রহণ করব।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন