
আওয়াজ অনলাইন: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সফরকারী আফগানিস্তানকে দুই ম্যাচ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল রোববার রাতে বৃষ্টি আইনে সফরকারী আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে। এই জয়ে সংক্ষিপ্ত ভার্সনে প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগাররা।
এক বার্তায় রাষ্ট্রপতি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় করায় জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাকে অভিনন্দন জানান।
আগামী দিনেও টাইগার দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে