
জাহিদ হাসান : কুষ্টিয়া ভেড়ামারায় রাশেদুল ইসলাম (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার (১৬ জুলাই) সকাল ৯টার সময় ভেড়ামারা হোসেনপুর দলুয়া মধ্যবর্তী মাঠ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি হলেন দৌলতপুর হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় নতুন পাড়া গ্রামের মৃত পিয়ার প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে একজন কৃষক মাঠে ঘাস কাটতে গেলে ঐ যুবকের লাশ দেখতে পায়। পরে ভেড়ামারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
পরিবারের লোকজন জানান, গত শনিবার (১৫ জুলাই) রাত ৯ টায় তার কর্মস্থল ভেড়ামারার ১২ মাইলে অবস্থিত আলামিন জুট মিল থেকে বাড়ি ফিরার উদ্দেশ্য বের হয়। কিন্তু রাতে বাড়ি ফেরে নাই। সকালে খবর পায় হোসেনপুর মাঠে রাশিদুলের লাশ পড়ে রয়েছে।
ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, কে বা কাহারা তাকে শ্বসরোধ করে হত্যার পর মাঠে ফেলে রেখে পালিয়ে যায়। তদন্ত চলছে, অতি শীঘ্রই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান