
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওয়াতায় কারিগরি প্রশিক্ষণ একাডেমী- বি,সি,ই পীরগঞ্জ এর উদ্দোগে ৪৭ তম কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষানার্থীদের কোর্স সমাপনী শেষে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের হল রুমে (জানুয়ারী থেকে জুন) ব্যাচের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা হয়।
সভায় পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধনের সঞ্চালনায় , বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক নুরুন নবী রানা, প্রতিষ্ঠানের প্রশিক্ষক রায়হান ইসলাম,রবিউল ইসলাম,মাজেদুর রহমান, প্রশিক্ষনার্থী সাম্মি,শাহনাজ,আশরাফুন প্রমুখ। পরে প্রশিক্ষনার্থীদের পক্ষ থেকে পরিচালক ও অতিথিদের এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী ও সৌজন্য উপহার প্রদান করা হয়।
বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কম্পিউটার শিক্ষা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। তাই বাধ্যতামূলক ভাবে সকলের কম্পিউটার শিক্ষা গ্রহণ করা অতিব জরুরী হয়ে পড়েছে। চাকুরী, ব্যবসা বাণিজ্য, লেনদেন সকল ক্ষেত্রেই আজ কম্পিউটার ব্যবহৃত হয়ে আসছে তাই আজকের এই সময়ে কম্পিউটার এবং কম্পিউটার শিক্ষার কোন বিকল্প হতে পারে না।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার