
আওয়াজ অনলাইন: নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
রেবেকা মমিনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় মোহনগঞ্জে তার জানাজা অনুষ্ঠিত হবে।
রেবেকা মমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোণা-৪ আসন থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি।
তিনি ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
এদিকে রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান