
জয়পুরহাট প্রতিনিধি: সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে সুফলভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন,দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন,মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৬০ টি পরিবারের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার