হোম » অন্যান্য বিভাগ » শেরপুরে বেশি ভাড়া নেওয়ায় ১২ জনের বিরুদ্ধে মামলা 

শেরপুরে বেশি ভাড়া নেওয়ায় ১২ জনের বিরুদ্ধে মামলা 

শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নকলায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ জুলাই) দুপুরের দিকে নকলা বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন। অভিযানে ১২ টি মামলায় দিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের পর অভিযান চালানো হয়। জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে উপজেলা প্রশাসন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে নিরাপত্তায় ট্রাফিক,পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!