এস আর নিরব: যশোর সদর উপজেলার ৪ নং নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বাওড় পাড় থেকে আব্দুর রহিম লস্কার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে স্থানীয়দের দেয়া তথ্য মতে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে,নিহত রহিম।
বৃহষ্পতিবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। নিহত আব্দুর রহিম পার্শ্ববর্তী ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বারেক লস্করের ছেলে । নিহতের স্বজনরা জানান, আব্দুর রহিম কয়েতখালী বিলে নৈশ প্রহরীর কাজ করতেন। কিন্তু সম্প্রতি বিলটি অন্যের দখ লে যাওয়ায় তিনি চাকরিচুত হন। বৃহষ্পতিবার রাতে ১১টার দিকে তিনি প্রতিবেশী ইসরাইল ও বাবু খাকে সাথে নিয়ে কয়েতখালী বিলে মাছ ধরতে যান।
এসময় ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনজন তিন দিকে দৌড় দেন। অন্যদুইজন নিজ বাড়িতে ফিরলেও আব্দুর রহিম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে আড়পাড়া বাওড় পাড়ে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ বিষয়ে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন বলেন, কয়েতখালী বিল নিয়ে বিরোধ চলছিলো। রহিম একটি পক্ষের সাথে ছিলো। অপরপক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া কায়েতখালীর সাইফুল মেম্বার, রাসেল, আনোয়ারসহ তাদের সন্ত্রাসী বাহিনী এ হত্যার সাথে জড়িত বলে দাবি করেন তিনি। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, দুর্বৃত্তদের ধাওয়ার পর আব্দুর রহিমের মরদেহ পাওয়া গেছে। এবিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা