হোম » অন্যান্য বিভাগ » হোসেনপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জুয়ারি গ্রেফতার

হোসেনপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জুয়ারি গ্রেফতার

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৫ জুলাই) বিকেল ৫.৪৫ ঘটিকার দিকে এসআই মঞ্জুরুল ইসলাম ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে ৮ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত, ৭ হাজার টাকা জরিমানা অনাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী আবু রায়হান (৪৫) কে বোর্ডবাজার এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আবু রায়হান উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।তার বিরুদ্ধে সি আর মোকাদ্দামা নং-৫২(১)২০২০/১৯৬১ সালের মুসলিম পারিবারিক বিরোধ আইনে সাজা হয়।
অপরদিকে হোসেনপুর থানার এসআই সুশান্ত চন্দ্র সরকার অফিসার্স ফোর্সসহ বুধবার রাত ১০.৪৫ ঘটিকার সময় উপজেলার কুড়িমারা গ্রামের জৈনক আলমগীর হোসেনের বসতবাড়িতে জুয়া খেলারত অবস্থায়, জুয়া খেলার নগদ অর্থ ও সরঞ্জামাদি সহ ১.মো. জসিম উদ্দিন (৬৫) পিতা. মৃত জৈনুদ্দিন ২.মকবুল হোসেন (৩৮) পিতা. ছন্দু মিয়া ৩. মাজহারুল ইসলাম (৩২) পিতা. মৃত আব্দুল হাই ৪.কুদরত আলী (৪০) পিতা. রহমত আলী ৫.নুরুল হক (৪০) পিতা. ওয়াহেদ আলী। সর্ব গ্রাম. উত্তর কুড়িমারা, থানা. হোসেনপুর, ৬.হাসেন আলী (৫২) পিতা. মৃত আব্দুল জব্বার গ্রাম কাওয়ালী কান্দা থানা. পাকুন্দিয়া সর্ব জেলা কিশোরগঞ্জদের গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, বৃহস্পতিবার (৬ জুলাই) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!