
সহদেব সূত্রধর সায়ন: টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষকশ্রমিক জনতালীগের প্রার্থী রাহাত হাসান টিপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে বুধবার ( ২১ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থী রাহাত হাসান টিপু চার হাজার ৭৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ পেয়েছেন চার হাজার ৬২১ ভোট। উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম অটল পেয়েছেন চার হাজার ৩৫৪ ভোট।
এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। মোট ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে মেয়র পদে তিন জন, নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নির্বাচনী এলাকা বাসাইল। তাই তিনিসহ দলের শীর্ষ নেতারা তাদের মনোনীত প্রার্থী রাহাত হাসানকে বিজয়ী করতে প্রচারে অংশ নিয়েছেন
প্রসঙ্গত, ২০১৩ সাল ও ২০১৮ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনেও এনামুল করিম এবং রাহাত হাসান নিজ নিজ দলের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন। উভয়ই সামান্য ভোটে পরাজিত হন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান