
এম এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২২০৮টি দুস্থ্য পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ই জুন) সকাল ১০টার দিকে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষ অফিসার মাকসুদুর রহমান, কালের পাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মোঃ মাসুদ রানা, হিসাব সহকারী মোঃ জাহিদুল ইসলাম, ইউপি এশাদ আলী, মোঃ রাকিবুল ইসলাম লাল মিয়া, আব্দুর রশিদ, আব্দুল বারিক, গোলাম রব্বানি, বেল্লাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান