
আওয়াজ অনলাইন: একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর মাসুমা লিসার মা এবং স্টাফ রিপোর্টার মানিক শিকদারের শাশুড়ি সৈয়দা জোসনা খানমের (৬২) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জুন) জোহর নামাজ বাদ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা স্বামীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে নোয়াগ্রাম জামে মসজিদ চত্তরে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন। দাফন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বার্ধ্যকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সৈয়দা জোসনা খানম ঢাকায় ইন্তেকাল করেন।
তিনি ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। জোসনা খানম এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আরও পড়ুন
এসএসপি নির্বাচন ২০২৬: সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করলেন মোঃ মিরাজ হোসেন
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত