
আবু তারেক বাঁধন ,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ ব্যাংকের প্রায় অর্ধ লক্ষাধিক সুফল ভোগীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা ও নগদ অর্থ বিতরণ কার্যক্রেমর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে গ্রামীণ ব্যাংকের পীরগঞ্জ এরিয়া অফিস চত্ত¡রে এর উদ্বোধন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক। এতে গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, গ্রামীণ ব্যাংকের জেলা অডিট অফিসার আব্দুল আলিম মোল্লা, পীরগঞ্জ গ্রামীণ ব্যাংক এরিয়া ম্যানেজার শাহাদত হোসেন, ব্যাংকের প্রোগ্রাম অফিসার আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
এ সময় দুই শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি এবং দুইজন সংগ্রামী সদস্যের মাঝে বিনা সুদে ঋণ বিতরণ করা হয়।গ্রামীণ ব্যাংক এরিয়া ম্যানেজার শাহাদত হোসেন জানান, পীরগঞ্জ এরিয়া অফিসের ১২টি শাখার আওতায় ৫২৭২৭ জন সুফল ভোগী সদস্যের মাঝে ৭ লাখ ৮০ হাজার গাছে চারা বিতরণ করা হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া