
রবিউল হাসান লায়ন: জামালপুরের বকশীগঞ্জে নিহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের কবর জিয়ারত করেছে বিএনপির প্রতিনিধি দল।
রবিবার (১৮জুন) বেলা ১২টায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে গুমেরচর এলাকায় সাংবাদিক নাদিমের পারিবারিক কবরস্থানে শায়িত নাদিমের কবর জিয়ারত করা হয়।
প্রতিনিধি দল নিহত সাংবাদিক নাদিমের পরিবারের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, নির্বাহী কমিটির সদস্য এম.রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
কবর জিয়ারত শেষে বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন বলেন, যারা স্বাধীন সাংবাদিকতাকে, সত্য সাংবাদিকতাকে ও গণতন্ত্রের বাকরুদ্ধ করতে চায়, তারাই নাদিমকে হত্যা করেছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ