
দাগনভূঞা প্রতিনিধি: মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে অপুষ্টিজনিত রোগব্যাধি থেকে প্রজন্মকে রক্ষাসহ সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে দাগনভূঞায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ চলছে। এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে শনিবার (১০ জুন) সকালে দাগনভূঞা উপ স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় পুষ্টি সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ নজরুল ইসলাম। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, সমাজসেবক মোঃ আনোয়ার উল্যাহ ও সমাজকর্মী মোঃ মঞ্জু আলী প্রমুখ।
এসময় অর্ধশতাধিক মহিলা উপস্থিত ছিলেন। এই পুষ্টি সাপ্তাহ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত