
এম এ রাশেদ: বগুড়া শেরপুরের ভান্ডার কাফুড়া এলাকায় মসজিদের জমি নিয়ে দ্বন্দ্বে মারামারির ঘটনায় মামলা আসামি জামিনে মুক্ত হয়ে এসে ৬ জুন মঙ্গলবার রাতে বাদী ইউনুস আলীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় বাদীর পরিবার ঘরছাড়া হয়ে অন্যত্র রাত্রী যাপন করছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুড়া গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডল এর ছেলে ইউনুস আলীর সাথে একই গ্রামের হেলালের ছেলে শিপন, শ্যামল, মৃত জামালের ছেলে বাবলু মোজা মন্ডলের ছেলে হেলালের গত শনিবার মসজিদের জমি জমা নিয়ে ঝগড়া হয়।
ঝগড়ার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকের মাধ্যমে মীমাংসা করেন। কিন্তু তারা বৈঠক না মেনে ইউনুস আলীকে বেদম মারপিট করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ ঘটনায় গত রবিবার ইউনুস আলী বাদী হয়ে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলার আসামি শিপনকে আটক করে।
মামলার অন্যান্য আসামি সহ শিপন গত মঙ্গলবার বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে মুক্ত হয়ে আসে। জামিনে এসেই আসামি বাবলু ও শিপনসহ অন্যান্যরা বাদী ইউনুস আলী কে প্রান নাশের হুমকি দেয়। এ ঘটনায় বাদী ইউনুস আলী তাদের ভয়ে অন্যত্র রাতে যাপন করছে।
এ ব্যাপারে বাদী ইউনুস আলী বলেন, তাদের বিরুদ্ধে মামলা করায় আমাকে তারা গ্রাম ছাড়া করার ভয় দেখাচ্ছে। এছাড়াও তাদের বিরুদ্ধে কিছু বললে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে মামলার আসামি মামা বাবলু বলেন আমাদের বিরুদ্ধে অহেতুক মামলা করেছে এছাড়াও তাকে প্রাণ মাসের হুমকি দেওয়ার কথা সম্পন্ন মিথ্যা। আমি জামিন নিয়ে এইমাত্র (৭ জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টা) বাড়িতে আসলাম।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ধরনের কোন লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি