
আওয়াজ অনলাইন: মার্কিন যুক্তরাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। দুপুর আড়াইটায় তিনি দূতাবাস থেকে বের হন।
অন্যান্য সময় বিদেশি রাষ্ট্রদূত বা কূটনীতিকদের সাথে বৈঠকের সময় বিএনপির কয়েকজন নেতা থাকলেও আজ একাই পিটার হাসের সাথে বৈঠক করেন মির্জা ফখরুল।
এরআগে গত রবিবার দুপুরে পিটার হাসের সাথে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি নেতারা।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা