
মোহাম্মদ হানিফ: নোয়াখালীর সুধারামের বিসিক এলাকায় নিম্নমানের খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মোবিল রিফাইন করে বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনুমোদনবিহীন মবিল ও খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।
রোববার (২৮ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
এর আগে, একই দিন বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১ এর সিপিসি-৩ এর একদল সদস্য।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিক শিল্প নগরীতে ভেজাল খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মবিল রিফাইন করে বিক্রি হচ্ছে বলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন র্যাব-১১।
পরে সেখানে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে অভিযান পরিচালনা করে এলিট ফুড কে এক লক্ষ টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা