
আসাদ হোসেন রিফাত: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মারকাযুল কুরআন আল ইসলামীয়া মাদ্রাসায় বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মায়া কোম্পানীর ব্যবসা প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উক্ত প্রতিষ্ঠানের(ভারপ্রাপ্ত) মুহাতামিম মাওলানা কোরবান আলী,র্নথল্যান্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল কায়েশ হিরু,হিফজ শাখার মুহতামিম হাফেজ কারী আব্দুল হান্নান সাঈফি,প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সহ সভাপতি নুর মোহাম্মদ ,অভিভাবাকদের মধ্যে সাংবাদিক জাহাঙ্গীর আলম রিকো,আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষক আ:রাজ্জাক,পরিচালক সদস্য তাজুল ইসলাম,এ কে এম গোলাম রসুল প্রমূখ।এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ,সনদ ও নগদ র্অথসহ একটি করে গাছের চারা তুলে দেয়া হয়। এবং প্রথম পার্বিক পরিক্ষায় প্রতিটি শ্রেনীর ১ম ও ২য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল