
রবিউল হাসান লায়ন: “সবুজে সাজাই বাংলাদেশ “এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে জামালপুর সদর উপজেলার কেন্দুয়ায় প্রায় ৫ শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাববের সমন্বয়ক সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন। বৃক্ষরোপণ কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, সায্যাদ আনসারী, মো. বজলুর রহমান, সদস্য রবিউল হাসান লায়ন, শামীম হোসেন, সজল জামান, এম কাওছার সৌরভ, সুজাউর রহমান রানা, রাহুল আহমেদ প্রমূখ।
বৃক্ষরোপণ কর্মসূচীতে বক্তারা বলেন, আবহাওয়া, জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষের অবদান অপরিসীম। এসময় বৃক্ষরোপণের জন্য গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি সকলকে বেশি বেশি করে বৃক্ষরোপণ করার আহবান জানান তারা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান