
এম এ রাশেদ: বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া সেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ই মে) সকালে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় একটি জঙ্গলের ভিতর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, গ্রেফতার আসামির নাম চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান। তিনি সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজালের ছেলে। তার বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
গত রবিবার দুপুর আড়াইটার দিকে গাবতলী থানা পুলিশ গাড়ীতে ৫ জন আসামী নিয়ে আদালতে পৌছে। আসামিদের নামানোর পর ইমরান হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন৷
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, কোর্ট চত্ত্বর থেকে পলাতক আসামিকে আজ সোমবার সকালেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে৷

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা