
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ দৌলতপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় থানা পুলিশের উদ্যোগে থানা ভবন মিলনায়তনে সোমবার ১৫ই মে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, পি,পি,এম (বার)পুলিশ সুপার মানিকগঞ্জ, মোহাম্মদ গোলাম আজাদ খান।
মানিকগঞ্জের পুলিশ সুপার তার বক্তব্যে বলেন- পুলিশ জনতা পরস্পর একে অপরের বন্ধু। সাধারণ জনগণ পুলিশের শত্রু নয়, সমাজকে মাদক সন্ত্রাস ইভটিজিং সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশিং সেবা সমাজের দোরগোড়ায় পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, রাত্রিবেলায় কোন ছাত্রদের রাস্তায় দেখলেই তাদের জিগাসাবাদ করার জন্য,ওসি কে নির্দেশ দেন।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারুফা নাজনীন,অতিঃ পুলিশ সুপার,শিবালয় সার্কেল,মানিকগঞ্জ।
এসময় আরও উপস্থিত ছিলেন,দৌলতপুর থানা তদন্ত কর্মকর্তা রনজিৎ সাহা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন আবুল, বীরমুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কাশেম,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলম,সাংবাদিক সমিতির সভাপতি,মিজানুর রহমান মিন্টু মোল্লা, জিয়নপুর ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের সভাপতি মো:বেলায়েত হোসেন,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো: আমজাদ হোসেন, ধামশ্বর ইউপি চেয়ারম্যান, এ্যাডঃ ইদ্রিস আলী,দৌলতপুর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক দিলিপ ফৌজদার সহ সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীগণ ও গ্রাম পুলিশ প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২