
ঠাকুরগাঁও প্রতিনিধি: নারী নির্যাতনের সাম্প্রতিক পরিস্থিতি “প্রেক্ষিত ঠাকুরগাঁও” বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নেটজ-বাংলাদেশ ও ন্যাশনাল কনফ্লিক্ট ট্রান্সফরমেশন প্লাটফর্ম এবং মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দিতি আরা নাসরিন, নেটজ-বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লতিফ, এমকেপির প্রেগ্রাম সমন্বয়কারী রাশেদুল আলম লিটন প্রমুখ।
সংবাদ সম্মেলনে এমকেপির বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার