
শাহজাহান সিরাজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১০ মে) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—আজিজুল হক (২৬), এনামুল হক (৩৭) ও ফিরোজ কবির আকন্দ (৪২)।
গ্রেফতার আজিজুল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গজেরকুটি গ্রামের নুর ইসলামের ছেলে ও এনামুল হক গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ী (পূর্বপাড়া) গ্রামের মৃত জামাল মন্ডলের এবং ফিরোজ কবির আকন্দ একই গ্রামের রাজা মিয়ার ছেলে।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৯ মে) র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প ও সিপিএসসি রংপুরের একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বোগলাগাড়ী গ্রাম থেকে ওই মাদক কারবারিদের কাছে থাকা ১৩ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার