হোম » অন্যান্য বিভাগ » বগুড়ার ধুনটে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার এক

বগুড়ার ধুনটে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার এক

এম এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব-১২ একটি চৌকস দল।
এসময় অপহরণকারী জুবায়ের মাহমুদ সাম্মু (২৪) নামের যুবককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে ধুনট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, গত ২ মে মঙ্গলবার ধুনট উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জুবায়েরসহ অজ্ঞাত ৩-৪ জন অপহরণ করে।
এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ৮ মে সোমবার ওই স্কুল ছাত্রীর বাবা থানায় একটি অপহরন মামলা দায়ের করে। মামলার সুত্র ধরে মঙ্গলবার ধুনটে অভিযান চালিয়ে অপহৃত ওই স্কুল ছত্রীকে উদ্ধার ও অপহরণকারী জুবায়ের মাহমুদকে আটক করে র‍্যাব।
র‍্যাব ১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ওই আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় সোপর্দ করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, বুধবার সকাল ১০টায় ওই স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ধুনট থানা থেকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!