হোম » সারাদেশ » দুর্লভের আর দেওয়া হলো না চাকরির পরীক্ষা

দুর্লভের আর দেওয়া হলো না চাকরির পরীক্ষা

মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় দুর্লভ রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার(৮মে) ভোরে উপজেলার টেঙ্গনবাড়ি খোকার বাজারে এ ঘটনা ঘটে।
দুর্লভ রায় জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা  বারুইপাড়া এলাকার দিপক চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, চাকরি পরীক্ষা দেওয়ার জন্য ভোর ৫ টার দিকে মোটর সাইকেল যোগে সৈয়দপুরের উদ্দেশ্য রওনা করেন দুর্লভ। তিনি খোকার বাজার এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জে বড়ভিটা হয়ে টেঙ্গনমারী উদ্দেশ্য হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে সাথে ধাক্কা দেয়। এতে  মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনা স্থলে মারা যান মোটরসাইকেল চালক দুর্লভ।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবীর বলেন, যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা রুজু প্রকৃয়াধীন।
মোঃরিমন চৌধুরী, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় দুর্লভ রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার(৮মে) ভোরে উপজেলার টেঙ্গনবাড়ি খোকার বাজারে এ ঘটনা ঘটে।
দুর্লভ রায় জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা  বারুইপাড়া এলাকার দিপক চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, চাকরি পরীক্ষা দেওয়ার জন্য ভোর ৫ টার দিকে মোটর সাইকেল যোগে সৈয়দপুরের উদ্দেশ্য রওনা করেন দুর্লভ। তিনি খোকার বাজার এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জে বড়ভিটা হয়ে টেঙ্গনমারী উদ্দেশ্য হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে সাথে ধাক্কা দেয়। এতে  মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনা স্থলে মারা যান মোটরসাইকেল চালক দুর্লভ।
জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবীর বলেন, যাত্রীবাহী বাস হানিফ পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা রুজু প্রকৃয়াধীন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!