হোম » সারাদেশ » চলে গেল না ফেরার দেশে সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন

চলে গেল না ফেরার দেশে সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জসহ আশ-পাশের জেলায় টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ দেওয়া খুদে শিল্পী সুমন শেখ (১৬) চলে গেল না ফেরার দেশে। সোমবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খুদে শিল্পী সুমন শেখ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। মৃত্যুকালে বাবা, মা, বোন ও আত্মীয় স্বজনসহ অংখ্য দর্শকদের রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানায়, দুপুরে নিজ বাড়িতে সুমন স্টোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। নিহতের মরদেহ দেখে আত্মীয়স্বজনসহ স্থানীয়রা কান্নায় ভেঙ্গে পড়েন।

নিহত সুমনের পিতা আল-আমিন শেখ বলেন, ৮/৯ বছর বয়সে সুমন গাছ থেকে পড়ে যায়। সেই সময় তার মাথায় আঘাত পেয়েছিলো। অনেক চিকিৎসা করা হয়। কিছু সময় ভালো আবার কিছু সময় খারাপ হতো। দরিদ্র পরিবার হওয়াতে তাকে উন্নত চিকিৎসা করাতে পারি নাই। এশার নামাজের পর রহমতগঞ্জ কবরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন কার্য্য করা হয়েছে।

৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সেরাজুল ইসলাম বলেন, টেবিল বা বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেতো তা দিয়ে দরিদ্র পিতার সংসারে সহযোগিতা হতো। অসাধারণ তার গানের গলা ছিলো। যেমন দেখতে নিস্পাপ ও ফুটফুটে ছিলে সুমন। তার গানে অনেকেই আনন্দ পেতেন। সুমনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!