হোম » আন্তর্জাতিক » স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জাপান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জাপান

আওয়াজ অনলাইনঃ ২০৪১ সাল নাগাদ একটি জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবন, গবেষণা, মানব সম্পদ উন্নয়ন, সাইবার সিকিউরিটিসহ তথ্যপ্রযুক্তির নানা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও জাপান।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র উপস্থিতিতে জাপানি প্রধানমন্ত্রীর অফিসের লার্জ মিটিং কক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এ বিষয়ে এক সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি স্ব স্ব দেশের পক্ষে সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেন।

সংগৃহীত

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!