
রবিউল হাসান লায়ন: সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দেশের বিভিন্ন স্থানের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরে নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার ১৫ টি গ্রামের মানুষ পৃষথক পৃথক তিনটি স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
পৌরসভার বলারদিয়ার,মহাদান ইউনিয়নের উচ্চ গ্রাম,বনগ্রাম তিনটি স্থানে ৩ শতাধিক মুসুল্লিরা এ জামাত আদায় করেন।
দক্ষিণ বলারদিয়ার গ্রামের মাওলানা আজিম উদ্দিন মাস্টার বাড়ী জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৮ টায় এ নামাজ আদায় করেন নারী পুরুষ মুসুল্লিরা। এতে ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান,দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে উপজেলার শত শত মুসুল্লিরা নামাজ আদায় করছেন।
এতে মুলবাড়ি,বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়,পঞ্চপীর,পাখাডুবি,বালিয়া,বনগ্রাম,হোসনাবাদ,বাউসী,পুঠিয়ারপাড়,বগারপাড়, পাটাবুগা এই ১৫ টি গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
উল্লাপাড়ায় ১০ম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তওহীদের মতবিনিময়