
আসাদ হোসেন রিফাত: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহা আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিজানুর রহমান , ডাউয়াবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লাভলী বেগম, ইউপি সচিব আজহারুল ইসলাম আতিক।
আরো উপস্থিত ছিলেন,ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা