
এম এ রাশেদ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধুনট উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এবং দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ধুনট উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।
মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই দিনটি মুসলমানদের আনন্দ ও খুশির দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাধ্যে। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।
বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্য-পবিত্র ঈদুল ফিতরে এ প্রত্যাশা কামনা করেন ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন।
পরিশেষে আবারও সবাইকে তিনি “ঈদ মোবারক” জানান।

আরও পড়ুন
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নদভীর ইন্তেকাল
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই