হোম » অপরাধ-দুর্নীতি » কিশোরগঞ্জের করিমগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। রোববার (১৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. শরীফ (২৫) উপজেলার নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি মুদি দোকানদার ছিলেন।অপরদিকে অভিযুক্ত হত্যাকারী লিয়ন একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে উপজেলার সাদকখালী চৌরাস্তা বাজারের শরীফের মুদির দোকানে গিয়ে কিছু মালামাল কেনেন লিয়ন।মালামাল নিয়ে বাড়ি ফেরার সময় নিজের মোবাইল ফোন খুঁজে না পাওয়ায় লিয়ন ফোনের ব্যাপারে শরীফকে জিজ্ঞেস করেন।
এতে শরীফ ও লিয়নের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রোববার দিনগত রাত ৯টার দিকে দোকানে গিয়ে শরীফের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান লিয়ন। পরে স্থানীয় লোকজন আহত শরীফকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরীফের পিতা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের। করেন। এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ৫ জনকে আটক করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!