
আবু তারেক বাঁধন: আজ সোমবার ১৭ এপ্রিল শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার ৫২ তম শাহাদাত বার্ষিকী ।
মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের এই দিনে পাকিস্থানি হানাদার বাহিনী অধ্যাপক গোলাম মোস্তফাকে তাঁর নিজ এলাকা থেকে ধরে পীরগঞ্জের অদুরে জামালপুর ফার্মের পাশে বেয়োনেট চার্জ এবং ব্রাশফায়ার মাধ্যমে হত্যা করে।
তিনি পীরগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। মুক্তিযুদ্ধে মুক্তিসংগ্রাম কমিটি এবং ছাত্র, তরুন যুবকদের মুক্তিযুদ্ধে অংশ
গ্রহণে ও সংগঠিত করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করেন।
এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবারের পক্ষ থেকে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি