
চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে, দোহাজারী পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী মো. এমরান হোসেন গত ১৪ এপ্রিল (শুক্রবার) সকালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে যান। গত শুক্রবার বাদে আছর দোহাজারী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, গারাঙ্গিয়া দরবারের শাহজাদা ছৈয়দ নুর হোসেন, ছৈয়দ মহিউদ্দীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী